img

Onkur Foundation

Website Onkur Foundation

নিয়োগ বিজ্ঞপ্তি

 

অঙ্কুর ফাউন্ডেশন, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA) কর্তৃক অনুমোদিত একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থার মাইক্রোক্রেডিট কার্যক্রম পরিচালনার জন্য মুন্সীগঞ্জ, ঢাকা ও গাজীপুর জেলায় কাজ করতে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত পদে আবেদনপত্র আহ্বান করছে।

পদের নাম: জুনিয়র লোন অফিসার (JLO)
• পদসংখ্যা: ৫ জন।
• কর্মস্থল: মুন্সীগঞ্জ, ঢাকা ও গাজীপুর জেলা।

আবেদনের শেষ তারিখ: ৩০ শে জুন, ২০২৬

 

প্রার্থী যোগ্যতা:
• স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক পাস।
• পুরুষ / মহিলা যে কেউ আবেদন করতে পারবেন তবে প্রার্থীকে অবশ্যই সৎ, সদালাপী, পরিশ্রমী ও অধূমপায়ী হতে হবে।
• অভিজ্ঞতা আবশ্যক নয়।
• মোটরসাইকেল চালাতে পারদর্শী এবং নিজস্ব মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স আছে এমন প্রার্থীদের অগ্রাধিকার থাকবে।
• বয়স সর্বোচ্চ ৩২ বছর।

প্রধান দায়িত্ব ও কর্তব্য:
• নির্ধারিত এলাকায় সম্ভাব্য সদস্য সনাক্তকরণ এবং গ্রুপ/ব্যক্তিগত ঋণের জন্য সদস্য নির্বাচন।
• ঋণ আবেদন গ্রহণ, যাচাই (আয়, পরিশোধ সক্ষমতা, পারিবারিক অবস্থা) ও সুপারিশ প্রদান।
• অনুমোদিত ঋণ যথাযথ প্রক্রিয়ায় বিতরণ ও আদায় নিশ্চিত করা।

বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি:
• শিক্ষানবিশকাল (১ বছর): সর্বসাকুল্যে ২১,৩০০/- টাকা।
• স্থায়ী হওয়ার পর: সর্বসাকুল্যে ২৬,৩০০/- টাকা।
• চাকুরী পেতে কোন ফি / জামানত দিতে হয় না।
• বছরে ২টি উৎসব বোনাস।
• বার্ষিক ইনক্রিমেন্ট (কর্মদক্ষতার ভিত্তিতে)।
• ১৫ দিন (বার্ষিক) নৈমিত্তিক ছুটি।
• ব্যক্তিগত মোটরসাইকেল ব্যবহার করলে সংস্থার বিধি মোতাবেক আরো ৫০০ টাকা অতিরিক্ত ভাতা পাবেন।
• অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন-ভাতা আলোচনা সাপেক্ষ।

 

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের ‘নির্বাহী পরিচালক’ বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র, হালনাগাদ CV (ছবিযুক্ত), সংযুক্ত করে আগামী ৩০ শে জুন ২০২৬ তারিখের মধ্যে কুরিয়ার / ডাক / সরাসরি অথবা ই-মেইল: ed@onkur.net -এর মাধ্যমে ‘নির্বাহী পরিচালক’, অঙ্কুর ফাউন্ডেশন, নাভানা সিলভানিয়া (লেভেল – ৪), হোল্ডিং নং- ক-৬/এ, নদ্দা, গুলশান, ঢাকা-১২১২ ঠিকানায় পৌঁছাতে হবে।

 

*** আবেদনপত্রে অবশ্যই উল্লেখিত কোন জেলায় কাজ করতে আগ্রহী, সক্রিয় মোবাইল নম্বর ও ইমেইল এড্রেস উল্লেখ করতে হবে।
*** শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের মোবাইলের মাধ্যমে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। এক্ষেত্রে কোন TA/DA প্রদান করা হবে না।

To apply for this job email your details to ed@onkur.net